বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আগেও হত্যার চেষ্টা হয়েছিল নাভালনিকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন


রাশিয়ার একটি কারাগারে মারা গেছেন দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। ২০২১ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন তিনি। তার মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা। তবে এর আগেও নাভালনিকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলেও জানিয়েছিলেন নাভালিন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন অ্যালেক্সেই নাভালনি। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত নাভালনিকে গত বছরের শেষের দিকে এই কারাগারে স্থানান্তরিত করা হয়।

২০১৯ সালের জুলাইয়ে অনুমোদন না থাকার পরও প্রতিবাদ-বিক্ষোভ সংগঠনের জন্য নাভালনিকে আবার কারাগারে পাঠানো হয়। ওই সময় কারাগারেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ২০২০ সালে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। কিন্তু সে যাত্রায় বেঁচে যান তিনি। চিকিৎসার জন্য যান জামার্নিতে।

চিকিৎসকরা বলেন, তার ‘কোন কিছুর স্পর্শ থেকে চামড়ার প্রদাহ’ হয়েছে। কিন্তু নাভালনি বলেন, তার কোনোদিন কোন কিছু থেকে অ্যালার্জি প্রতিক্রিয়া আগে কখনো হয়নি।

নাভালনির ব্যক্তিগত চিকিৎসক বলেন, তিনি ‘কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে’ এসেছিলেন। নাভালনিও বলেছিলেন, তার ধারণা তাকে বিষ দেওয়া হয়েছে।

জামার্নিতে পাঁচ মাস অবস্থান করার পর ২০২১ সালের জানুয়ারিতে মস্কো ফেরার সঙ্গে সঙ্গে অ্যালেক্সেই নাভালনিকে আটক করে রুশ পুলিশ। তাকে অভ্যর্থনা জানাতে মস্কো বিমানবন্দরে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নামার আগেই তাকে বহনকারী বিমানটি পথ পরিবর্তন করে শেরেমেতেইয়েভো বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকেই নাভালনিকে আটক করে দেশটির ইমিগ্রেশনে পুলিশ।

নাভালনি তাকে হত্যাচেষ্টার জন্য রুশ কর্তৃপক্ষকে সবসময় দায়ী করলেও ক্রেমলিন তা বরাবরই অস্বীকার করেছে। তবে অনুসন্ধানী সাংবাদিকদের তদন্তে নাভালনির দাবিই সত্য বলে দেখা গেছে।

এদিকে কারাবন্দি অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমাবিশ্বের অন্য নেতারাও তার মৃত্যুর পেছনে সরাসরি পুতিনেরই দায় দেখছেন। তারা বলছেন, এই মৃত্যুর জন্য প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়াকে জবাবদিহি করতে হবে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন:

The post আগেও হত্যার চেষ্টা হয়েছিল নাভালনিকে appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর