রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আগে সত্যি মানুষ ছিলাম!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৬১ সময় দেখুন
আগে সত্যি মানুষ ছিলাম!


আরিফ চৌধুরী শুভ.

আগে সত্যি মানুষ ছিলাম

এখন আছি অল্প,

আগের কথা সবার কাছে

এখন শুধু গল্প।

চলতো মানুষ রথের গাড়ি

থাকতো কাঁচা বাড়ি,

খাওয়া দাওয়া মাটির বাসন

রাঁধতো মাটির হাঁড়ি।

মাটির সাথে মাটির ছেলের

চলতো লাঙল খেলা,

সকাল বেলার পান্তা খেয়ে

কাটতো সারা বেলা।

সন্ধ্যা পাখির কিচিরমিচির

নেইতো সবুজ মাঠ,

কচুরি ফুলের ভরা পুকুর

সানবাঁধানো ঘাট।

নদীর জলে ঢেউ খেলে না

সুর তুলে না মনে,

সুর তুলে না তবলা বাঁশি

কৃত্রিম এই প্রাণে।

পুকুর নদী মাছে ভরা

গোয়াল ভরা গাভী,

নেইতো পুকুর ভরা দুপুর

শুধুই এখন ভাবি!

জোৎস্না রাতে মাদুর পেতে

দাদুর মুখের গল্প,

আগে সত্যি মানুষ হলেও

এখন আছি অল্প।

৩০/০৮/২০১৩।। বেইলিরোড.

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর