বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

আচমকা বন্ধ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় ইউজাররা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৫৭ সময় দেখুন
আচমকা বন্ধ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় ইউজাররা


#নয়াদিল্লি: হঠাত্ই কাজ করা বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় পড়লেন ইউজাররা। ফেসবুক মেসেঞ্জারেও একই সময়ে সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে। রাত পৌনে এগারোটা থেকেই হঠাত্ কাজ করা বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ। ইউজাররা জনিয়েছেন, মেসেজ ডেলিভার হচ্ছিল না। বেশ কিছুক্ষণ অচলাবস্থা থাকার পর অবশ্য সমস্যা মিটেছে। একই অবস্থা হয়েছিল ইনস্টাগ্রাম-এও। রাত এগারোটা নাগাদ হঠাত্ করেই অনেকে দেখেন, ইনস্টাগ্রামে কোনও কনটেন্ট আপলোড করা যাচ্ছে না।

হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল অনেকেই। সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে আচমকা হোয়াটসঅ্যাপ বন্ধের ফলে সমস্যায় পড়লেন বিশ্বের বহু মানুষ। ভারতের বিভিন্ন এলাকায় কাজ করা বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। ঘটনাক্রমে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মার্ক জুকারবার্গের ফেসুকের অধীন। কী কারণে সমস্যা তা এখনও জানা যায়নি। সংস্থার তরফে সরকারিভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। এদিন রাত এগারোটা নাগাদ টুইটারে ট্রেন্ড করতে শুরু করে, হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ডেলিভার হচ্ছে না। এর পরই ইনস্টাগ্রামের সমস্যার কথাও জানান ইউজাররা। downdetector.com  জানাচ্ছে, প্রায় ৩০ মিনিট কাজ করছিল না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর