রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আজ ঢাকাসহ ৩ মহানগর ও ১ জেলায় বিএনপির পদযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২১ সময় দেখুন
আজ ঢাকাসহ ৩ মহানগর ও ১ জেলায় বিএনপির পদযাত্রা


স্পেশাল করেপেন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আজ বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগরসহ দেশের তিনটি মহানগর ও একটি জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দেওয়া তথ্যমতে, বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হবে ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা। সাড়ে ৫ ঘণ্টার নীরব পদযাত্রা শেষে বিকেল ৪টায় এটি পৌঁছাবে যাত্রাবাড়ীতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটর সদস্য মির্জা আব্বাস।

পদযাত্রার রুট হলো, আব্দুল্লাহপুর— বিমানবন্দর— কুড়িল বিশ্বরোড— নতুন বাজার— বাড্ডা— রামপুরা ব্রিজ। এখান থেকে পদযাত্রায় যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর পদযাত্রাটি আবুল হোটেল— খিলগাঁও— বাসাবো—মুগদাপাড়া— সায়েদাবাদ হয়ে বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বুধবার (১৯ জুলাই) দিনাজপুর শহরে পদযাত্রা করবে বিএনপি। স্থানীয় ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দুপুর ২ টায় ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া খুলনা মহানগরে স্থানীয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং চট্টগ্রামে মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। খুলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং চট্টগ্রামের পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর