বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আতঙ্ক ছড়াতে পারে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
আতঙ্ক ছড়াতে পারে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট


আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের ডেল্টার ভ্যারিয়েন্টের চেয়েও ভয়ংকর হতে পারে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে এ ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যসহ ৩০টি দেশে শনাক্ত হয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটারে এসব তথ্য জানানো হয়।

ল্যাম্বডা ভ্যারিয়েন্ট দক্ষিণ আমেরিকা দেশ পেরুতে প্রথম শনাক্ত হয়। এ ভ্যারিয়েন্টকে এখন পর্যন্ত ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এ ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া এবং অ্যান্টিবডির বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা মূল নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) চেয়েও বেশি বেশি।

সম্প্রতি পেরুতে মোট করোনাভাইরাস আক্রান্তের প্রায় ৮২ শতাংশের শরীরে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া পেরুর প্রতিবেশী দেশ চিলিতে ৩০ শতাংশের বেশি রোগী এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এ দুই দেশের পাশাপাশি ইকুয়েডর, আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার আরও কিছু দেশেও এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর বাইরে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ইউরোপের কিছু দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদিকে ভারত সরকার বুধবার জানিয়েছে, সেদেশে এখন পর্যন্ত ল্যাম্বডা ভ্যারিয়েন্টে কোনো আক্রান্ত শনাক্ত হননি।

তবে যুক্তরাজ্যে এ পর্যন্ত ল্যাম্বডা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ভ্যারিয়েন্টকে ‘তদন্তের আওতাধীন ভ্যারিয়েন্ট’ তালিকায় রেখেছে।

উল্লেখ্য, ল্যাম্বডা গ্রিক বর্ণমালার ১১তম বর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণ গ্রিক বর্ণমালায় হচ্ছে। আলফা, ডেল্টা, গামা ইত্যাদি ভ্যারিয়েন্টের পর পেরুতে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট হিসেবে নামকরণ করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর