বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত


নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়। শুক্রবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক আলোচনা ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লিপি বেগমকে, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করায় সাথী খাতুনকে, সফল জননী নারী হিসাবে হাবিবা বেগমকে, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন করায় নার্গিস খাতুনকে এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় রিক্তা বেগমকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর