সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আধিপত্যবিরোধী রাজনীতির সূচনা ৭ নভেম্বরের বিপ্লবে: তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২৭ সময় দেখুন
আধিপত্যবিরোধী রাজনীতির সূচনা ৭ নভেম্বরের বিপ্লবে: তারেক রহমান


ঢাকা: ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় ঘোরানো ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাংলাদেশের আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এতে গণতন্ত্রের মুক্তির পথ প্রশস্ত হয়েছে। এখন সময়ের দাবি হলো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের প্রতিফলন। একদলীয় বাকশাল শাসনের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন সিপাহী-জনতা রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক ও জাতির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জিয়াউর রহমান মুক্তি পান। এরপর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে আসে।’

তিনি আরও বলেন, ‘আজকের প্রেক্ষাপটে ৭ নভেম্বরের চেতনা নতুন করে ধারণ করা জরুরি। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এ চেতনা আমাদের পথ দেখাক।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর