রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৯ সময় দেখুন
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল :  সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সচিব (এপিএস) রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৭৪ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আনোয়ারা থানায় মামলাটি করেন জুঁইদন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের কালাবিবির দীঘি এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে ভিডিওতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’ এবং ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এজাহার সুত্রে জানা যায়, মিছিলে ‘শেখের বেটি আয়তাছে’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে বাধা দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৃহস্পতিবার মিছিলের ঘটনায় মামলা হয়েছে, এ মামলায় আব্দুর রহিম, সাইমন নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর