সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

আনোয়ারায় যানজট নিরসনে চাতরী চৌমুনী বাজারে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
আনোয়ারায় যানজট নিরসনে চাতরী চৌমুনী বাজারে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার অন্যতম ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। ৬ এপ্রিল দুপুরে উপজেলা ভূমি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এই অভিযান পরিচালানা করেন।

এসময় চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল উপস্থিত ছিলেন। স্থানীয় ট্রাফিক পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এসময় সড়কে দোকান বসানোর বেশ কিছু ত্রিপল,খুঁটি অপসারণ এবং বেশ কিছু ফলের দোকান বসানোর প্লাস্টিকের ঝুড়ি ট্রাকে করে নিয়ে যায়। খোলা জায়গায় পণ্য বিক্রির দায়ে একটি ইফতারির দোকানকে ৫ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের উভয় পাশে অধিকাংশ জায়গা জুড়ে প্রতিনিয়ত বিভিন্ন সবজি ও মৌসুমী ফলের দোকান দিয়ে দখল করে রাখে হকাররা।ফলে যান চলাচলের জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। দুটি গাড়ী সেখানে ক্রস করতে পারেনা। যার ফলে প্রতিনিয়ত যান লেগে থাকে।

উপজেলা প্রশাসন থেকে বার বার উচ্ছেদ অভিযান চালানো হলেও ফের বেদখল হয়ে যায় উক্ত জায়গা। এজন্য বাজার ইজারাদার এবং কাঁচা বাজার সমিতিকে দায়ী করেছেন প্রশাসন। এবারের উচ্ছেদেরে পর কেউ ফের সড়ক দখল করে ব্যবসা করলে জেলে পাঠাবেন বলে হুশিয়ারি দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, চাতরী চৌমুহনী বাজার একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। এখানে যানবাহনের চাপ অনেক বেশি। কিন্তু দুই দিকে সড়কের বেশিরভাগ জায়গা হকাররা দখল করে রাখে। যাদের বাজারের ভেতরে দোকান আছে তারাই আবার সড়কে দোকান বসায়। ইজারাদাররা নিষেধ করলে তারা বসতে পারেনা।আগামীতে বসলে আমি সোজা জেল দিয়ে দিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom