শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আন্দোলনের আগাম প্রস্তুতির ডাক মির্জা ফখরুলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
আন্দোলনের আগাম প্রস্তুতির ডাক মির্জা ফখরুলের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার হটানোর আন্দোলনের জন্য আগাম প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রতি বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’-এর উদ্বোধনে উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। আমরাও মুক্ত হতে পারব না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।’

‘আমাদেরকে রাস্তায় নামতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। তাদেরকে বাধ্য করতে হবে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরে পরিচালনায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে, যার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সরকার গঠন করবে,‘— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্দোলনের আগাম প্রস্তুতির ডাক মির্জা ফখরুলের

তিনি বলেন, ‘এখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমরা ১০/১২ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের পাঁচশ’র বেশি ভাই গুম হয়ে গেছে, আমাদের হাজারের বেশি মানুষ খুন হয়ে গেছে, আমাদের অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

গণটিকার কথা বলে সরকার গণসংক্রমণ বাড়িয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা ভ্যাকসিন ঠিকমতো দিতে পারে নাই। এই যে ভ্যাকসিন বাজারে বিক্রি হচ্ছে, দিজ আর ফ্যাকটস। আজকে চীন থেকে ভ্যাকসিন আনছে, তাদের সঙ্গে চুক্তি করছে। অথচ চীন অনেক আগেই এসেছিল, তখন তাদের কাছ থেকে ভ্যাকসিন নেয়নি। যখন ভারত থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে, তখন চীনকে বলছে আমাকে ভ্যাকসিন দাও।’

তিনি বলেন, ‘কথা বললেই বলে যে আমরা সমালোচনা করি। সরকারের দোষ-ক্রটি দেখিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। আপনারা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন মানুষের জীবন-জীবিকা রক্ষা করতে। আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই করোনা মোকাবিলা করতে এবং আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, মিথ্যা কথা বলেছেন।’

অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘দিনাজপুরে একজন এএসপিসহ পাঁচ পুলিশ সদস্য গ্রেফতার হয়েছে। কেন? অপহরণ করার দায়ে। যাবে কোথায় মানুষ? পুলিশের অফিসাররা যদি অপহরণ করে ৫০ লাখ টাকা চায়, দেশের মানুষ যাবে কার কাছে?’

‘মেজর সিনহা হত্যা মামলার বিচার শুরু হয়েছে। কী ভয়ংকর? একজন পুলিশ অফিসার সারাসরি গুলি করে মৃত্যু নিশ্চিত করার জন্য পা দিয়ে গলা চেপে ধরেছে। কী অমানবিক! আমরা জানি আমাদের অনেক পরিবার আছে, অনেক ভাই-বন্ধু আছেন, যাদের সন্তান গুম হয়ে গেছে। এই পুলিশ বাহিনী, এই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা এসব করিয়েছে। সেজন্য এ দেশের মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছে। তারা কোথায় যাবে? বিচারালয়ে যাবে, কোর্টে যাবে? সেখানেও দলীয়করণ, দল হিসেবে মানুষের বিচার হয়,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এটি কোনোভাবে একটি গণতান্ত্রিক দেশ হতে পারে না, এটি সম্পূর্ণভাবে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দেশে পরিণত হয়েছে। এখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে।’

করোনার শুরু থেকে বিএনপি জনগণের পাশে রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি প্রথম দিকে জনগণের পাশে দাঁড়িয়ে প্রায় ৪ কোটি মানু্ষরে কাছে সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি। বিএনপি একমাত্র দল যারা মানুষের ঘরে ঘরে গেছে।’

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও খিলগাঁও থানা সভাপতি ইউনুস মৃধার পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর