শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটি সদস্য সচিব মাহফুজ আলম। ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি নিজ ফেসবুক আইডিতে লিখেন, “মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।”

এর আগে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর