সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

আপনার সব তথ্য় সঞ্চয় করছে Google Maps? মুছবেন কী ভাবে জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
আপনার সব তথ্য় সঞ্চয় করছে Google Maps? মুছবেন কী ভাবে জানুন


#নয়াদিল্লি: একটা সময় ছিল যখন কোনও অচেনা গন্তব্য যাওয়ার জন্য় একমাত্র উপায় ছিল স্থানীয় এলাকার কারোর কাছ থেকে জিজ্ঞাসা করা এবং সেই স্থানে পৌঁছন। কিন্তু সময় বদলেছে। হাতের কাছে রয়েছে স্মার্ট ফোন। আর তাতে যদি ইনস্টল করা থাকে Google Maps তাহলে কোনও কথাই নেই। যেখানে ইচ্ছা চলে যাওয়া যায় কোনও জিজ্ঞাসা না করে। পদপ্রদর্শক হিসেবে কাজ করে Google ম্য়াপ। কিন্তু তাতেও রয়েছে বেশ কিছু সমস্য়া। কারণ, কোনও ব্য়বহারকারী কোথায় কোথায় যাচ্ছে সেই তথ্য় জমা রাখে Google। অনেকের তা অপছন্দের কারণ। কীভাবে করা সম্ভব সেই সমস্য়ার সমাধান?

অনেকেই চান তাঁদের ব্যক্তিগত তথ্য় যেন কোনও সংস্থা বা কোনও অ্য়াপ সঞ্চিত না রাখে। Google এর ক্ষেত্রেও বিষয়টি একই। ব্য়ক্তিগত বেশ কিছু তথ্য় সঞ্চয় করে রাখে। কিন্তু ব্যবহারকারী চাইলে সেই তথ্য ডিলিট করে দিতে পারেন। কীভাবে করা সম্ভব?

মোট তিনটি উপায়ে Google ম্য়াপ থেকে ব্য়ক্তিগত তথ্য় ডিলিট করা সম্ভব।

প্রথমত ইনকগনিটো (Incognito) মোডে ব্য়বহার

কী ভাবে ব্য়বহার করতে হবে ?

১) Google ম্য়াপ অন করতে হবে

২) স্ক্রিনের একদম উপরে ডানদিকের কোনে একটি অবতার দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি লিস্ট খুলে যাবে।

৩) ওই লিস্টে একটি অপশন থাকবে টার্ন অন ইনকগনিটো মোড ( Turn on Incognito Mode)। সেখানে ক্লিক করে অপশনটি অ্যাকটিভ করতে হবে।

৪) তারপর পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে যে ইনকগনিটো মোড অন হয়েছে।

লোকেশন টাইমলাইন ডিলিট-

১) একই ভাবে ক্লিক করতে হবে স্ক্রিনের উপরের ডানদিকের অবতারে। সেখানে যে লিস্টটি খুলবে সেখানে ইয়োর টাইমলাইন (Your Timeline) নামে একটি অপশন দেখা যাবে। তার উপর ক্লিক করলে লেটস গো (Lets Go) নামে একটি অপশন খুলে যাবে।

2) সেখানে লোকেশন হিস্ট্রি দেখা যাবে। সেখানে থাকবে টুডে (Today) অপশন। তার উপর ক্লিক করতে হবে।

৩) ক্লিক করার পর ডিলিট ডে (Delete Day) অপশন দেখা যাবে। তার উপর ক্লিক করতে হবে।

সেখানে ক্লিক করলেই সব হিস্ট্রি মুছে যাবে।

গুগল ম্য়াপের লোকেশন হিস্ট্রি ক্লিয়ার

এই পদ্ধতিতির জন্য় Google ম্য়াপের ডেস্কটপ ভার্সন অন করতে হবে।

১) ম্য়ানেজ ইয়োর গুগল অ্য়াকাউন্ট ( Manage Your Google Account) অপশনে যেতে হবে।

২) ডেটা ও প্রাইভেসি অপশন সিলেক্ট করতে হবে।

৩) সেখানে লোকেশন হিস্ট্রি শো করবে। সেখান থেকে হিস্ট্রি মুছতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর