শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন


ডেস্ক রিপোর্ট::  তৃতীয় দিনের মতো নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি চলছে। এদিন ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুইজনের প্রার্থিতা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে আজ ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হচ্ছে। বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর ও শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছেন এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। আর প্রার্থিতা বাতিল করেছেন ৭৩১ জনের। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আপিল পড়েছে।

গত রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ আপিল কার্যক্রম চলবে ছয় দিন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর