বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানের কান্দাহার শহর তালেবানের দখলে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
আফগানিস্তানের কান্দাহার শহর তালেবানের দখলে


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের দখল নিয়েছে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। শুক্রবার (১৩ আগস্ট) আফগান পার্লামেন্টের সদস্য গুল আহমেদ কামিন সংবাদমাধ্যমে এ তথ্য জানান। এছাড়া তালেবানও এক বিবৃতিতে শহর দখলের দাবি জানায়। শেষ খবরে জানা গেছে, একইদিন শুক্রবার দেশটির হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহও দখল করে নিয়েছে উগ্রবাদী গোষ্ঠীটি।

গত ২০ বছর ধরে মার্কিন সেনাদের অন্যতম বৃহত্তম ঘাঁটি ছিল কান্দাহার শহরে। কয়েক সপ্তাহ ধরে এ শহর দখলের জন্য তীব্র আক্রমণ চালিয়ে আসছিল তালেবানরা। কান্দাহারের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে দেশটির রাজধানী কাবুল দখলের পথে সামরিক কৌশলগত দিক থেকে আরও অগ্রসর হলো তালেবানরা।

এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, কান্দাহারের সরকারি দফতর, প্রাদেশিক পুলিশ সদরদফতরসহ বহু গুরুত্বপূর্ণ ভবনের দখল নিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, ‘সরকারি বাহিনীর শত শত অস্ত্র, গাড়ি ও বিস্ফোরক আমাদের দখলে রয়েছে’।

পার্লামেন্ট সদস্য গুল আহমেদ কামিন জানান, তিনিসহ বহু সেনা পিছু হঠে কান্দাহার শহরের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন। তারা শহর ছাড়ার জন্য বিমানের অপেক্ষা করছেন।

এক সপ্তাহ ধরে একের পর এক আফগান প্রাদেশিক শহরের পতন ঘটছে তালেবানের হাতে। এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) আফগানিস্তানের নিমরুজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখল করে নেয় তালেবান। এটিই তালেবান কর্তৃক প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলের ঘটনা। এর পর সপ্তাহ না পেরোতেই আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৪টির রাজধানী দখল করে নিয়েছে তালেবান। বৃহস্পতিবার (১২ আগস্ট) মাত্র একদিনে গজনি, হেরাত ও কালা-ই-নাউ শহর দখল করে উগ্রবাদী গোষ্ঠীটি।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর পুনরায় কঠোর শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করে তালেবান। দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাবাহিনী প্রত্যাহার করার পর ফের দেশ দখলের মরিয়া প্রচেষ্টা শুরু করেছে তালেবানরা।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর