বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আফগানিস্তানের রিজার্ভ ২ খাতে ব্যয় করবে আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
আফগানিস্তানের রিজার্ভ ২ খাতে ব্যয় করবে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের ৭ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ৯/১১ এর ক্ষতিগ্রস্ত ও আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে ব্যয় করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বাইডেন প্রশাসনের সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, শুক্রবার এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করবেন জো বাইডেন। এ আদেশের ফলে যুক্তরাষ্ট্রের ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা পুরোটাই হারাবে কাবুল।

এপির খবর অনুযায়ী, রিজার্ভের অর্ধেক, অর্থাৎ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে ব্যয় করবে ওয়াশিংটন। তবে এ ক্ষেত্রে আফগানিস্তানের তালেবান সরকার কোনোভাবে সংশ্লিষ্ট থাকবে না।

রিজার্ভের বাকি অর্থ ব্যয় করা হবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টু-ইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে।

গত দুই দশকে আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত ছিল বিদেশি সহায়তা। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর বিদেশি সহায়তা বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রিজার্ভও স্থগিত করে দিয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার বরাবরই এ অর্থ ছাড় দেওয়ার দাবি জানিয়ে আসছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর