বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘আফগানিস্তানের ৮০টি জেলার দখল নিয়েছে তালেবান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
‘আফগানিস্তানের ৮০টি জেলার দখল নিয়েছে তালেবান’


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষ বেড়েই চলছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার জানিয়েছেন, দেশটির প্রায় ৮০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডের খবর।

মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানের ৮০টি জেলার নিয়ন্ত্রণ তালেবানের দখলে চলে গেছে। কিছু জেলায় তালেবান লড়াই করে দখল করে নিয়েছে, আবার কিছু জেলা থেকে কৌশলগত কারণে সরকারি সেনা সরিয়ে আনা হয়েছে।

এদিকে তালেবান দাবি করছে, তারা আফগানিস্তানের প্রায় দেড়শটি জেলার দখল নিয়েছে। তবে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে, তালেবানের কবল থেকে কয়েক ডজন জেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, উগ্রবাদী গোষ্ঠী তালেবানের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব, তাহলে তাদের এই আশা আগামী ১০০ বছরেও পূরণ হবে না।

প্রেসিডেন্ট গনি মন্ত্রিসভার বৈঠকে বলেন, এখন আমাদের জাতীয় সংহতি, শক্তি ও প্রত্যয় প্রদর্শনের সময় এসেছে।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোট। গত বছর সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সহিংসতা বেড়ে গেছে। প্রতিদিনই আফগানিস্তানের কোনো না কোনো অঞ্চল দখল করে নিতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সংগঠনটি। এদিকে আফগানিস্তান থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর