বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বুধবার (২২ জুন) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়। খবর বিবিসি ও আলজাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানের পূর্বাংশের কিছু অংশ এবং পাকিস্তানের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস’র তথ্য মতে, ভূমিকম্পটি উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে এবং ৫১ কিলোমিটার গভীরে ছিল।

দেশটির একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বিবিসি’কে জানায়, নিহতের সংখ্যা ২৫০ জনের বেশি এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর