বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে মার্কিন সেনা রাখার আহ্বান করবেন বরিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
আফগানিস্তানে মার্কিন সেনা রাখার আহ্বান করবেন বরিস


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৩১শে আগস্টের পরও আফগানিস্তানে সেনা রাখতে বলবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার (২৪ আগস্ট) অনুষ্ঠেয় জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে এ আহ্বান জানাবেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

রোববার (২২ আগস্ট) বরিস জনসন এক টুইটার বার্তায় বলেন, তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর দেশটিতে যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে মঙ্গলবার বৈঠকে বসবে জি-৭ ভুক্ত দেশগুলো।

আফগানিস্তান থেকে বিদেশিদের প্রত্যাবাসন যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত মার্কিন সেনারা যেনো আফগানিস্তান ছেড়ে না যায় সে বিষয়টি নিশ্চিত করতেই এ আহ্বান জানানো হবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট কর্তৃপক্ষ।

এদিকে, জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে আফগানিস্তানে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে বাইডেনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে সকল আফগানরা এখনো দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছেন তাদের সরিয়ে নেওয়ার বিষয়ে এবং আফগানিস্তানে অবস্থানরত বিদেশি নাগরিকদের সহায়তা প্রদানের বিষয়ে কথা বলবেন প্রেসিডেন্ট।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর