বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে ১৫০ পত্রিকা ছাপা বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
আফগানিস্তানে ১৫০ পত্রিকা ছাপা বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে অর্থনৈতিক সংকটের কারণে প্রায় ১৫০ মিডিয়া আউটলেট দৈনিক সংবাদপত্র ও ম্যাগাজিন ছাপা বন্ধ করে দিয়েছে। এদের মধ্যে কয়েকটি আউটলেট অনলাইনে সংবাদ প্রকাশ অব্যাহত রাখলেও বাকিরা স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়ন জানিয়েছে, বেসামরিক সরকার পতনের পরের দেড় মাসে সংবাদপত্রের ছাপা সংস্করণ প্রকাশ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়তে যাচ্ছে আফগান সংবাদমাধ্যম।

এ ব্যাপারে দেশটির ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী আহমেদ শোয়াইব ফানা বলেন, প্রিন্ট মিডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সামাজিক সংকট তৈরি হবে।

আফগান সংবাদপত্র ৮ সোভের প্রতিবেদক আলী হাকমল জানান, তার প্রতিষ্ঠান বর্তমানে অনলাইনে সব সংবাদ প্রকাশ করছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সাধ্যাতীত চেষ্টা করছেন তারা। কিন্তু, এখন মানুষের কাছে খবর পৌঁছে দিতে অনলাইনে সংবাদ প্রকাশ ছাড়া আর কোনো উপায় নেই।

পত্রিকাটির প্রধান সম্পাদক আশাক আলী এহসাস বলেন, প্রতিদিন তারা ১৫ হাজার কপি প্রকাশ করছিলেন। রাজধানী কাবুল ও আরও কয়েকটি প্রদেশে পত্রিকাটির চাহিদা ছিল। সরকার পতনের পর সংবাদপত্র ছাপা ও বিপণনের কাজ চরমভাবে ব্যাহত হওয়ায় প্রিন্ট সংস্করণ বন্ধ করে দিতে হয়।

বন্ধ হয়ে যাওয়া আরেকটি জনপ্রিয় সংবাদপত্র আরমান মিলি। সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা সৈয়দ শোয়াইব পার্সা বলেন, ২২ কর্মী কাজ করছিলেন তাদের প্রতিষ্ঠানে। সবাই এখন বেকার। আবার সংবাদপত্র প্রকাশ শুরু করার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন তারা।

দেশজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের কারণে বিজ্ঞাপন হারিয়েছে সংবাদমাধ্যমগুলো। এ ছাড়া তালেবান দেশের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নেয়ার পর অনেক অভিজ্ঞ সংবাদকর্মী আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন।

চলতি সপ্তাহে কয়েকটি পর্যবেক্ষক সংস্থা জানায়, এক মাসে কার্যক্রম সংকুচিত হয়ে গেছে ১৫৩ আফগান সংবাদমাধ্যমের। অর্থসংকট ও তালেবানশাসিত সরকার তথ্য অধিকার সীমিত করে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করে তালেবানের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানের সংবাদমাধ্যম মুক্ত, তাদের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর