বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগান-তাজিক সীমান্তে রুশ সামরিক মহড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
আফগান-তাজিক সীমান্তে রুশ সামরিক মহড়া


আন্তর্জাতিক ডেস্ক

আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সৈন্যরা এক যৌথ সামরিক মহড়া চালিয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও ভূমি থেকে বিমান বিধ্বংসী মিসাইল নিক্ষেপের মহড়া চালায় তিন দেশের সৈন্যরা। আফগান-তাজিক সীমান্তবর্তী এলাকায় এ মহড়া চলে।

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য। মস্কোর সঙ্গে মিলে চলতি মাসে দুই দফা সামরিক মহড়া চালায় এ দুই দেশ। মস্কোর নেতৃত্বে এমন এক সময় এ সামরিক মহড়া চালানো হয়, যখন উগ্রবাদী গোষ্ঠী তালেবান একের পর এক আফগান শহর দখল করে নিচ্ছে।

সীমান্তের কাছাকাছি সামরিক মহড়া মূলত আফগানিস্তান পরিস্থিতি মাথায় রেখেই চালানো হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শেরেইল মিরজো। আফগানিস্তান পরিস্থিতিকে অনিশ্চিত বলে উল্লেখ করেন তিনি।

আফগান-তাজিক সীমান্তে রুশ সামরিক মহড়া

উজবেকিস্তান সামরিক বাহিনীর প্রধান শুখরাত খালমুখামেদভ সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমাদের সতর্ক থাকা এবং সামরিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে’।

মঙ্গলবারের মহড়ায় ২৫০০ সৈন্য, কয়েকশ সাঁজোয়া যান এবং ২৫টি যুদ্ধবিমান অংশ নেয়। উল্লেখ্য যে, তাজিকিস্তানে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিটি দেশের বাইরে মস্কোর সবচেয়ে বড় সামরিক স্থাপনা। ওই সামরিক ঘাঁটি থেকেই রুশ সেনারা মহড়ায় অংশ নেয়।

রুশ সামরিক বাহিনীর কমান্ডার আলেক্সান্ডার ল্যাপিন জানান, মহড়ায় অংশ নেওয়া অস্ত্রশস্ত্র তাজিক সামরিক ঘাঁটিতেই রাখা হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর