শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

আবদুল মুহিত ছিলেন একজন শতভাগ সৎ মানুষ: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২০১ সময় দেখুন
আবদুল মুহিত ছিলেন একজন শতভাগ সৎ মানুষ: কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একজন শতভাগ সৎ মানুষ ছিলেন। এ দেশের রাজনীতিতে সৎ মানুষের সংখ্যা খুবই কম। তিনি তার আমলে শতভাগ সততার সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে আবুল মাল আবদুল মুহিতের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে তিন এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আবুল মাল আবদুল মুহিত একজন কাজ পাগল মানুষ ছিলেন, তিনি কাজ করতে ভালোবাসতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন। তিনি অর্থমন্ত্রী হিসাবে ১২টি বাজেট পেশ করেছেন। এর মধ্যে ১০টি বাজেট দিয়েছেন শেখ হাসিনার সরকারে আমলে। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ ও দক্ষ অর্থনীতিবিদকে হারিয়েছে।

আরও পড়ুন-

আবদুল মুহিত ছিলেন একজন শতভাগ সৎ মানুষ: কাদের

এর আগে শনিবার সকাল ১১টা ৬ মিনিটে গুলশানের কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় মুহিত সাহেবের বড় ছেলে সাহেদ মুহিত, ছোট ভাই সুজন মুহিত, আরেক ভাই পরাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ছোট ভাই ডা. এ কে আবদুল মুবিন জানাজায় অংশগ্রহণ করেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল মাল আবদুল মুহিত। ৮৮ বছর বয়সী মুহিত বার্ধক্যসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি একাধারে ছিলেন ভাষাসৈনিক, অর্থনীতিবিদ লেখক।

সরকারি চাকরিজীবী হিসেবে কর্মজীবন শুরু করা আবুল মাল আবদুল মুহিত তৎকালীন পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ সরকারের অধীনে গুরুত্বপূর্ণ বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে অর্থনীতি ও উন্নয়ন নিয়ে গবেষণায় নিযুক্ত হন। এসময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করেন তিনি। পরে ২০০১ সালে তিনি যোগ দেন রাজনীতিতে। পরের বছরই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন। আমৃত্যু দলের সেই পদে বহাল ছিলেন তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মুহিত। এসময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে ২০১৪ সালেও সংসদ সদস্য এবং টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন।

অর্থমন্ত্রী হিসেবে দুই মেয়াদে জাতীয় সংসদে টানা ১০টি বাজেট উত্থাপনের অনন্য রেকর্ড গড়েন আবুল মাল আবদুল মুহিত। একটানা এত বেশি বাজেট দেশের ইতিহাসে আর কোনো অর্থমন্ত্রী পেশ করতে পারেননি। এর আগে এরশাদ সরকারের অর্থ উপদেষ্টা হিসেবেও দুইটি বাজেট পেশ করেছিলেন মুহিত। সব মিলিয়ে তার উত্থাপন করা বাজেটের সংখ্যা ১২টি। এটিও সর্বোচ্চ বাজেট উত্থাপনের রেকর্ড। তবে বিএনপির সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানও ১২টি বাজেট উত্থাপন করেছেন সংসদে।

সারাবাংলা/জিএস/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর