বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আবায়া পরে স্কুলে যাওয়া নিষিদ্ধ করছে ফ্রান্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
আবায়া পরে স্কুলে যাওয়া নিষিদ্ধ করছে ফ্রান্স


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মুসলিম শিক্ষার্থীদের আবায়া পড়ে স্কুলে যাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। এ সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি স্কুলে নারী শিক্ষার্থীরা পুরো শরীর ডেকে রাখা ঢিলেঢালা এই পোশাক আর পরতে পারবেন না।

আগামী সেপ্টেম্বর থেকে দেশটিতে নতুন স্কুল মৌসুম শুরু হবে। এর আগেই এ ঘোষণা দিলেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী।

টিভি চ্যানেল টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আবায়া পরা যাবে না। কারণ যখন কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করবে তখন যেন তাকে তার পোশাক দেখে ধর্ম শনাক্ত করা না যায়।

এর আগে, ২০০৪ সালে স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করেছিল ফ্রান্স এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এ সিদ্ধান্তের ফলে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষকে ক্ষুব্ধ করেছিল।

প্রসঙ্গত, ফরাসি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্কের পরে এই পদক্ষেপ নেওয়া হলো। আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর