বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

আবার ফিরবে দিন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৬ সময় দেখুন
আবার ফিরবে দিন!

আবার সোনালি দিনে প্রিয় বিদ্যাঙ্গনে
জমবে প্রাণের মেলা এ আশায় বাঁধি বুক,
আবার খেলার মাঠে কলেজ পুকুরঘাটে
বন্ধু-সহপাঠীর আড্ডা জমে উঠুক।

শুভ্র পোষাকসাজে জরুরি ক্লাসের কাজে
শিক্ষার্থীর ঢল নামবে কলেজ গেটে,
শ্রেণিকাজে মিলেমিশে সব পাঠ নেওয়া শেষে
সুহৃদ সখারা সবে গল্পে উঠবে মেতে।

সবুজ-শ্যামলে ঘেরা প্রিয় ক্যাম্পাসে ফেরা
যেন হয় নিরাপদ করোনা কষ্টহীন,
আবার জাগুক প্রাণ আড্ডা-গল্প-গান
আসুক কলেজে ফিরে চেনা আনন্দদিন।

লিখেছেন,
মনোয়ার হুসেন মুরাদ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ
সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর