সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

আমরা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি: কর্নেল অলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ সময় দেখুন
আমরা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি: কর্নেল অলি


ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরাও জামায়াতে যোগ দান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দান করেনি। তিনি বলেন, আমাদের মার্কা ‘দাড়িপাল্লা’ নয়, আমাদের মার্কা ‘ছাতা’। আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দেব, জামায়াত সেই আসনে প্রার্থী দেবে না। একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে আমরাও সেখানে দেব না।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারের গুলফেশাঁ প্লাজায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. অলি আহমদ বলেন, জামায়াত এখন পরিশুদ্ধ। পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কিভাবে? যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই তরুণদের মেজরিটি ছিল জামায়াতের ছেলেরা। বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করল আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম -আমরা সবাই একসঙ্গে হয়েছি। আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্যই আমরা একসঙ্গে হয়েছি।

এসময় বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে বলে জানান তিনি। তিনি বলেন, ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে আমরা মোদির গোলাম হিসেবে কাজ করব না। অমিত শাহর গোলাম হিসেবে কাজ করব না। বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে। দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে কাজ হবে, এই ধরণের বেঈমানি আর মোনাফেকির কাজে আমরা যাব না।
জনগণকেও বলতে চাই, যারা দিল্লির ও মোদির দালালি করছে তাদের থেকে সাবধান থাকেন। হাসিনা যা করেছে আমরাও যদি তাই করি তবে হাসিনা এবং আমাদের মধ্যে কী পার্থক্য থাকবে? আমরা ভারতের দালাল হতে চাই না। যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। অর্থ ও নারীসহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে তারা আত্মসমর্পণ করেছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তারাও আমাদের মতো মানুষ। তবে ভারতের ও র-এর নীতিতে আমরা কাজ করতে চাই না। আমরা কাজ করব বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। জামায়াতও একই জিনিস চায়। সেজন্য আমরা জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় এসেছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom