স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ‘বিভাগীয় গণসমাবেশের’ জন্য আমরা শুধু নয়াপল্টনই চেয়েছি। ১৩ ও ২০ নভেম্বর দেওয়া লিখিত চিঠিতে এই একটি স্থানের নামই আমরা উল্লেখ করেছি। বিকল্প কোনো জায়গার কথা আমরা বলিনি। সুতরাং এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, তা বোধ হয় সঠিক বলেননি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির ঢাকা ‘বিভাগীয় গণসমাবেশ’-এর সমন্বয় কমিটির উপদেষ্টা দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় গনসমাবেশের সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সদস্য খায়রুল কবির খোকন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, মীর সরফত আলী সপু, হাবীবুর রশীদ হাবিব, আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
আরও পড়ুন: পুলিশ সদর দফতরে বিএনপির প্রতিনিধি দল
সারাবাংলা/এজেড/এমও