সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন। এ সময় লন্ডনের এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা জমেছে। তবে দেশে ফেরার দিন এয়ারপোর্টে ভিড় হলে হট্টগোল তৈরি হতে পারে, যা প্রবাসে থাকা বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।’

তিনি বিশেষ করে প্রবাসী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইনশাল্লাহ ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি। সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না। এতে দেশের সুনাম রক্ষা পাবে।’

তারেক রহমান আরও বলেন, যারা ওইদিন এয়ারপোর্টে না গিয়ে শৃঙ্খলা বজায় রাখবেন, তাদের তিনি দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিবেচনা করবেন।

বক্তব্যের শেষাংশে তিনি নিজের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর