বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আমি নির্দোষ, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ সময় দেখুন
আমি নির্দোষ, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। খবর বিবিসির।

সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটান ফেডারেল আদালতে তোলা হয়।

এই মামলায় বিচারকের দায়িত্ব পালন করছেন ডিস্ট্রিক্ট জজ আলভিন হেলারস্টেইন। মাদুরোর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারি জোয়েল পোলাক, যিনি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হয়ে মামলা লড়েছিলেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালতে মাদুরো ও ফ্লোরেস—দু’জনের পরনে ছিল কারাবন্দিদের পোশাক। মাদুরোর পায়ে ছিল ডান্ডাবেড়ি। প্রথমেই বিচারক হেলারস্টেইন তাকে পরিচয় নিশ্চিত করতে বলেন। জবাবে মাদুরো বলেন, ‘আমি নিরপরাধ। দোষী নই। আমি একজন ভদ্রমানুষ। আমিই এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’ শুনানিতে তার স্ত্রীও নিজেকে নির্দোষ দাবি করেন।

পুরো শুনানির সময় কাগজে নোট নিচ্ছিলেন মাদুরো। সেগুলো নিজের কাছে রাখার জন্য বিচারক হেলারস্টেইনের কাছে অনুরোধ করেন তিনি। বিচারক তাকে অনুমতি দেন।

শুনানির শেষভাগে মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক বলেন, তার মক্কেলের ‘সামরিক অপহরণ’ নিয়ে জটিল আইনি লড়াইয়ের আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘মাদুরো এই মুহূর্তে মুক্তির আবেদন করছেন না। তবে ভবিষ্যতে এমন আবেদন করার অধিকার রয়েছে তার।’ ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ফ্লোরেস আহত হয়েছেন বলে আদালতকে জানান তার আইনজীবী মার্ক ডনেলি।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। এর পর তাদের বন্দি রাখা হয় নিউইয়র্কের কুখ্যাত আটককেন্দ্র মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সেখান থেকেই তাদের আদালতে নেওয়া হয়।

মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। এদিকে ভেনেজুয়েলায় সেদিনের মার্কিন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর