রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

আমেরিকায় ৬ লাখ কোটি ডলারের বাজেট প্রস্তাব জো বাইডেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
আমেরিকায় ৬ লাখ কোটি ডলারের বাজেট প্রস্তাব জো বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম বাজেট প্রস্তাব করেছেন। ৬ লাখ কোটি (৬ ট্রিলিয়ন) ডলারের বিশাল ব্যয় প্রস্তাবের বাজেটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে সবচেয়ে টেকসই অবস্থানে নিয়ে যাবে বলে আশা করছেন তিনি। বিবিসির খবর।

এবারের বাজেটে জলবায়ু ও পরিবেশবিষয়ক কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ধনীদের উপর কর বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। জো বাইডেনের প্রস্তাবকৃত বাজেটটি পাস হতে কংগ্রেসের অনুমোদন লাগবে।

এদিকে শুক্রবার জো বাইডেন তার বাজেট প্রস্তাবের পর এর সমালোচনা করছেন রিপাবলিকানরা। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবিত বাজেটটিকে ‘ভয়াবহ রকমের ব্যয়বহুল’ বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ বছরে প্রস্তাবিত বাজেটের ব্যয় পরিকল্পনার আকার ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি (৪.৮ ট্রিলিয়ন) ডলারের।

রিপাবলিকানরা বলছেন, ব্যয়বহুল এ বাজেটের আওতায় করপোরেশন, পুঁজি ও আয়ের ওপর কর বাড়ানো থেকে ৩ লাখ কোটি মার্কিন ডলার আসলেও ২০৩১ সাল নাগাদ জিডিপির বিপরীতে ঋণ ১১৭ শতাংশ বেড়ে যাবে।  ধারণা করা হচ্ছে কংগ্রেসে অনুমোদন পাওয়ার আগে বাজেটটিতে কিছু কাটছাঁটও হতে পারে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom