বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আরও ৩ দেশে মিলল মাংকিপক্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৯২ সময় দেখুন
আরও ৩ দেশে মিলল মাংকিপক্স


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের মধ্যে নতুন উদ্বেগ। মাংকিপক্স বা বানর বসন্ত আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে। নতুন করে আরও তিনটি দেশে এ সংক্রামক রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশ তিনটি হলো, সুইজারল্যান্ড, ইসরাইল ও অস্ট্রিয়া। এ নিয়ে মোট ১৫টি দেশে মাংকিপক্সে আক্রান্তের খবর পাওয়া গেল। এর আগে ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যে এ ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

ইসরাইল ও সুইজারল্যান্ড উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১জন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সম্প্রতি দেশের বাইরে ভ্রমণ করেছিলেন। ইসরাইলে আরও এক ব্যক্তি মাংকিপক্সে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

মধ্য ও পশ্চিম আফ্রিকায় মানকিপক্সের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে। তবে সম্প্রতি আফ্রিকার বাইরে বিশ্বের ১১টি দেশে ৮০ জন মাংকিপক্স রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার এ তালিকায় যোগ হলো আরও তিন দেশ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, বিরল এই ভাইরাসজনিত রোগে হালকা ধরণের উপসর্গ দেখা দেয় এবং কয়েক সপ্তাহের মধ্যে অধিকাংশ আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক জনগণকে সংক্রমিত করার আশঙ্কা কম।

মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাংকিপক্স রোগী সবচেয়ে বেশি দেখা যায়। এ ভাইরাসের প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে গুটি বসন্তের ভ্যাকসিন এই ভাইরাস প্রতিরোধে অনেকটা কার্যকর বলে দাবি বিশেষজ্ঞদের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর