বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ

আরববিশ্ব পেল প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
আরববিশ্ব পেল প্রথম নারী প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ স্বল্পপরিচিত প্রকৌশলী নাজলা বাউডেন রমদানকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে আরববিশ্বের প্রথম নারী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর পদ পেলেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এই আনুষ্ঠানিক ঘোষণার কথা জানায় সিএনএন।

এর আগে, জুলাই মাসে মন্ত্রিসভা বরখাস্ত, পার্লামেন্ট স্থগিতসহ নির্বাহী ক্ষমতার পুরোটাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন প্রেসিডেন্ট সাইদ। তারপর থেকেই তিউনিসিয়ায় নতুন সরকার গঠনের জন্য সাইদের ওপর জাতীয় এবং আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করে।

এর আগের সপ্তাহেই সংবিধানকে পাশ কাটিয়ে সাইদ জানিয়েছিলেন, তিনি ডিক্রি জারির মাধ্যমে দেশ শাসন করতে পারবেন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদ জানিয়েছেন, তিনি নাজলা বাউডেন রমদানকে দ্রুত নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালে দীর্ঘ দিনের শাসক জাইন আল আবিদিন বেন আলিকে ক্ষমতাচ্যুত করার পর রমদান হবেন তিউনিসিয়ার দশম প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মহামারি ও রাজনৈতিক লড়াইয়ের কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে রয়েছে তিউনিসিয়া। বেন আলির বিদায়ের পর গত ১০ বছরে দেশটির অর্থনৈতিক উন্নয়ন সামান্য। বরং রাজনীতিতে দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে। নতুন সরকার গঠনের পর রমদানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বাজেট ও ঋণ পরিশোধের জন্য দ্রুত অর্থের সংস্থান করা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর