বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

আলুর যে এত বহুমুখী রান্না হয়, জানতেন? দেখুন তো শিবরাত্রিতে পছন্দ হয় কিনা… – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
আলুর যে এত বহুমুখী রান্না হয়, জানতেন? দেখুন তো শিবরাত্রিতে পছন্দ হয় কিনা… – News18 Bangla


শিবরাত্রি (Mahasivaratri 2022) মানেই সাবু। রাতভর সাবুদানা ভিজিয়ে রেখে মাখুন দুধ বা দই দিয়ে৷ সঙ্গে দিন স্বাদমতো চিনি, বেদানা, পেঁপে, শশা, আঙুরের মতো ফল৷ উপবাসক্লান্ত শরীরে এই ফলাহার খুবই উপকারী ও উপাদেয়৷ কিন্তু শুধু সাবুদানাই কিন্তু নয়। বরং এখন আপনি অনেকরকম খাবারই খেতে পারেন। শুধু আলু (Potato recipes) দিয়েই কতরকম রেসিপি হতে পারে জানেন কী?

শিবরাত্রির (Mahasivaratri 2022) জন্য় প্রথমেই আসছে আলুর হালুয়া। এটি সবচেয়ে সহজ আলুর মিষ্টিগুলির মধ্যে একটি। এর জন্য প্রয়োজন সেদ্ধ আলু, ঘি, চিনি এবং এলাচ গুঁড়ো। এগুলিকে কম আঁচে দশ মিনিট ভাজুন এবং কাটা শুকনো ফল দিয়ে দিন। আপনার ব্রত ভাঙতে এবং মহাশিবরাত্রি উপভোগ করতে  সাহায্য় করবে।

এরপর আসছে দই আলু। ভাজা আলুতে ঘি, জিরে, কাঁচা মরিচ, আদা এবং গোলমরিচের গুঁড়ো যোগ করুন, তারপর এতে ময়দা মেশান। এরপর গ্রেভির জন্য় ঘন দই ঢেলে দিন।

নিরামিষ আলু ভাজা, আলু মরিচও কিন্তু খেতে পারেন। সাবুদানার ময়দার সঙ্গে খাওয়ার জন্য় এটি অসাধারণ খাবার।

নিজেকে  আলু-তরকারি থেকে বিরতি দিন এবং একটি সুস্বাদু খাবার উপভোগ করুন।  একটি পাত্রে দই ঢেলে তাতে সেদ্ধ মিষ্টি আলু, কাটা শসা দিন। ভাজা জিরে গুঁড়ো, চিনাবাদাম, এবং চিনি মেশান। এরপর লবণ, ধনে পাতা, এবং কিছু জিরে গুঁড়ো ছিটিয়ে দিন। ব্য়াস, তৈরি আপনার মিষ্টি আলুর রায়তা।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর