বর্ষার অপেক্ষায় দিন গোনা শেষ। আবহবিদরা স্পষ্টতই জানাচ্ছেন অচিরেই বাংলায় ঢুকে পড়তে পারে বর্ষা। কলকাতায় বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। এর দু’একদিন আগে পরেই দেখা মিলতে পারে বৃষ্টির। আর বৃষ্টির খবরের সঙ্গে সঙ্গেই জল্পনা বাজারে ইলিশ এল কি এল না, তাই নিয়ে। মরসুম এখনও আসেনি, বাজারে তাই ইতিউতি চোখে পড়লেও এখনো রুপালি শস্যের দিন এসে গেল এ কথা বলা যাচ্ছে না। তবে সুসময় আসছে অচিরেই এমনটাই মনে করছেন মৎস্যজীবীরা। আর স্বাস্থ্যবিদরা বলছেন বাজারে জোগান শুরু হলেই এই করোনা পরিস্থিতিতে পাতে রাখতেই হবে রুপোলী শস্য।