শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আ জ ম নাছিরের মায়ের কবরে কেন্দ্রীয় আ.লীগের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
আ জ ম নাছিরের মায়ের কবরে কেন্দ্রীয় আ.লীগের শ্রদ্ধা


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা জোহরা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নগরের আন্দরকিল্লার কদম মোবারক কবরস্থানে ফুল দিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে হানিফ ও বিপ্লব বড়ুয়া বৃহস্পতিবার এশার নামাজের আগে কদম মোবারক কবরস্থানে যান। সেখানে মরহুমা ফাতেমা জোহরা বেগমের কবরের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপস্থিত আওয়ামী লীগ নেতারা।

কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মরহুমা ফাতেমা জোহরা বেগমের ফাতেহাতে অংশ নেন আওয়ামী লীগ নেতারা।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর