শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবিতা করোনা আক্রান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮৬ সময় দেখুন
আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবিতা করোনা আক্রান্ত


ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ জুলাই) রাতে তার কোভিড পজিটিভ শনাক্ত হয় বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন কবিতার ভাই সাবেক এমপি চয়ন ইসলাম।

রোববার (১১ জুলাই) বেলা পৌনে ১২ টায় চয়ন ইসলাম তার নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার বড় বোন মেরিনা জাহান কবিতা কোভিড পজিটিভ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিছুক্ষণ আগে ফোন করে কবিতা আপার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সবাই কবিতা আপার রোগমুক্তির জন্য দোয়া করবেন।’

এদিকে মেরিনা জাহান কবিতার সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

মেরিনা জাহান কবিতা ডাক্তারের পরামর্শে বর্তমানে ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন। কয়েকদিন শরীরে জ্বর ও ঠান্ডা অনুভব করলে তিনি করোনা টেস্ট করান এবং ফলাফল পজিটিভ আসে।

প্রফেসর মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মযহারুল ইসলাম কন্যা। রাজনীতিতে নামার আগে তিনি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর