শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আ.লীগ এক সময় জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করলেও এখন শোষণ করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
‘আ.লীগ এক সময় জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করলেও এখন শোষণ করছে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা-ইচ্ছা-মালিকানাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে নির্যাতনকারী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এক সময় জনগণের অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করলেও এখন শোষণ করছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করার জন্য তাদের যে শক্তি ছিল, সেই জায়গা থেকে সম্পূর্ণ সরে গিয়ে অবৈধ অর্থ উপার্জনকারী, দুর্নীতিতে নিমজ্জিত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জনগণের সুখ-দুঃখ, আশা-আকাঙ্রক্ষা সঙ্গে তাদের কোনো মিল নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের; যেখানে মানুষের অধিকার থাকবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরে গিয়ে কতৃর্ত্ববাদী একনায়কতন্ত্র তৈরি করেছে।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য হয়রানিমূলকভাবে মামলা দেওয়া হয়েছে।’

আন্দোলন জোরদারে বিএনপির কোনো পরিকল্পনা আছে কি?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি জোটে আছে। জোটের শরিকদের গুরুত্ব দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে আন্দোলনের চিন্তা করা হচ্ছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর