রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়: সারজিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৭ সময় দেখুন
আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়: সারজিস


ঢাকা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত কেউ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অন্য দলের যেকোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। কিন্তু যারা গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। এনসিপি তার আদর্শের প্রশ্নে আপসহীন।’

তিনি আরও বলেন, ‘এনসিপি যদি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দলে পরিণত হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যেন নিজের স্বার্থে অন্যকে টেনে নামাতে না চায়। কারও বিরুদ্ধে অযথা অভিযোগ দিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এনসিপি একটি নৈতিক রাজনীতির প্ল্যাটফর্ম—এখানে ব্যক্তিগত লাভের জায়গা নেই।’

সারজিস আলম আরও উল্লেখ করেন, ‘যারা ব্যক্তিগত উদ্দেশ্যে এনসিপিতে আসতে চান, তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। এই দল জনগণের জন্য, ব্যক্তির জন্য নয়।’

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর