শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

‘আ.লীগ জনগণের পাহারাদার ছিল বলেই ওদের মতলব হাসিল হয় নাই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
‘আ.লীগ জনগণের পাহারাদার ছিল বলেই ওদের মতলব হাসিল হয় নাই’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাহারাদারের ভূমিকা পালন করেছে বলেই বিএনপি-জামায়াত অপশক্তি মতলব হাসিল করতে পারে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে; সেই বাংলাদেশকে পিছিয়ে ফেলা যাবে না। কোন জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র করে ব্যর্থ করা যাবে না।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি জামায়াতের নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে পাহারায় ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। গণমিছিলের নামে কোন অরাজকতা নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করলে তা প্রতিহতে প্রস্তুতিও নিয়ে মাঠে ছিল নেতাকর্মীরা। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের মতো শুক্রবার রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ নয়টি পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

২০১৩ সালে বিএনপি জামায়াত বাসের মধ্যে আগুন দিয়ে সাধারণ মানুষের জীবনহানি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে অভিযোগ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেই সন্ত্রাসী দল, সেই অপশক্তি গত ১৪ বছর শেখ হাসিনার নেতৃত্বে এই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রতিবন্ধকতা তৈরি করেছেন। তারা আজকে গণমিছিলের ডাক দিয়েছিল। আমরা বলেছিলাম, এই ঢাকা মহানগরীর মানুষকে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা জনগণের জানমালের নিরাপত্তার পাহারায় থাকবে। মানুষকে যাতে আগুন দিয়ে পোড়াতে না পারে। গাড়িতে আগুন দিতে না পারে, ভাঙচুর করতে না পারে। কোন মতলব যেন হাসিল করতে না পারে। সেই কারণে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব।

নানক বলেন, আমরা পাহারাদারের ভূমিকা পালন করেছি। সেই ভূমিকা পালন করেছি বলেই আজকে ওদের মতলব হাসিল হয় নাই।

বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে নানক বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনার নেৃতত্বে যে সমৃদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে; সেই বাংলাদেশকে পিছিয়ে ফেলা যাবে না। কোন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করে ব্যর্থ করা যাবে না।

১৯৭১ সালে যে অপশক্তি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। যে অপশক্তি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই অপশক্তি আবার সচল হয়েছে বলেও মনে করেন তিনি। তাই জাতীয়-আন্তর্জাতিক সকল শক্তির ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষ এগিয়ে যাবে বলে করেন সাবেক মন্ত্রী নানক।

দলের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং জনগণের পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা গণতন্ত্রের পাহারাদার। আমরা মানুষের জীবনরক্ষায় পাহারাদার। আমরা পাহারা দেব এই জনননী জন্মভূমি যাতে কোন শকুনের ছোবলে ক্ষতবিক্ষত করতে না পারে; তার জন্য আমরা পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবো।

বিএনপির উদ্দেশ্যে নানক বলেন, জনগণ আমাদেরকে দেখাবেন না। জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগকে বিএনপি-জামায়াত কোনদিনও পরাজিত করতে পারবে না।

পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেন ওবায়দুল কাদের। সেখানে তিনি নৌকা নৌকা স্লোগান দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করেন। আগামী জাতীয় নির্বাচনে ফাইনাল খেলা হবে জানিয়ে নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আক্রমণ করবো না কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না।

শ্যামলী স্কয়ারের সমাবেশে শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সমাবেশে যোগদান করেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আবদুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর