রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির আহূত ঢাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ এখন সর্বত্র। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুই দলের নেতাকর্মীদের অসহিষ্ণুতা ও অনেকটা মুখোমুখি অবস্থানে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন ঘিরে রাজধানীতে এক ধরনের রাজনৈতিক ‘উত্তাপ’ দেখা দিয়েছে।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সবাই যদি রাজপথে ফয়সালা করতে চায়, তাহলে তার ফল হবে ভয়াবহ।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজপথে কর্মসূচি নিয়ে বিএনপিসহ সমমনা দলগুলো আন্দোলন শুরু করেছে। ক্ষমতাসীনদল আওয়ামী লীগও পাল্টা শান্তি সমাবেশর কর্মসূচি নিয়ে রাজপথে আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের তারিখ পিছিয়েছে বিএনপি। একদিন পিছিয়ে বৃহস্পতিবারের মহাসমাবেশ কর্মসূচি আগামী শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতাসীনদের সমাবেশও পিছিয়ে। নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সহযোগী ও এক ভ্রাতৃপ্রতিম সংগঠন। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে তারুণ্যের জয়যাত্রা নামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

২৭ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ‘তারুণ্যের জয়যাত্রা’র এই সমাবেশ হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এই সমাবেশের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে রাজধানীর আশপাশের জেলাগুলো থেকে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়।

সম্প্রতি বড় দুই দলের সমাবেশ ঘিরে বেশ কয়েকদিন ধরেই রাজধানীবাসীর ভোগান্তি চরমে। নতুন করে একই দিনে রাজধানীতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে শঙ্কিত সবাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একই দিনে পাল্টা-পাল্টি সমাবেশ দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। এতে করে সাংবিধানিক সংকটও সৃষ্টি হতে পারে।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সারাবাংলাকে বলেন, বাংলাদেশের রাজনীতি এখন বিদেশিদের হাতে। এ বিষয় কূটনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বললে ভাল হয়। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সংঘাতে দিকে এগুচ্ছে দেশ।

বিএনপির বিএনপির একদফা দাবির প্রতি একাত্মতা পোষণ করে রাজপথে আছে গণতন্ত্রমঞ্চ, গণফোরামসহ অন্যান্য সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অভিন্ন কর্মসূচি পালন করেছে তারা।

অন্যদিকে, বিএনপি ও সমমনা দলগুলো বিশৃঙ্খল অবস্থা যেন তৈরি করতে না পারে সেজন্য ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আয়োজনের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ তার নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থায় মাঠে আছে। দেশের বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে রাজপথে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় সংঘাত-সংর্ষের ঘটনা ঘটেছে। বগুড়া ও কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতাকর্মীদের। এছাড় ঢাকা ও খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এই সব ঘটনায় পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শতাধিক রাজনৈতিক নেতাকর্মী।

রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। এই পদযাত্রায় মিরপুর থেকে অংশ নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা মিরপুর বাঙলা কলেজের সামনে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সেখানে একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়। রাজধানীর মিরপুর, বগুড়া, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও ফেনীতে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষ হয় বিএনপির নেতাকর্মীদের।

বগুড়ায় বিএনপির পদযাত্রাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় একাধিক স্কুলছাত্রী, পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন। ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির পদযাত্রাকালে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

শহরের বনানী মোড় থেকে বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে ইয়াকুবিয়া স্কুল মোড়ে এসে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। এ সময় হাতাহতের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, পদযাত্রা থেকে বিএনপি নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তাদের পদযাত্রার একটি অংশ বনানী থেকে ইয়াকুবিয়া মোড়ে এসেই বাঁশ, লাঠিসোঁটা ও হাতবোমা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। পরে তারা দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে হাত বোমা ছুঁড়তে থাকে। আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। পরে সেখানেও পুলিশের সঙ্গে কয়েকদফা সংঘর্ষ হয়। এই সময় পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে তাদের ওপর থেকে তিনটি হাত বোমা নিক্ষেপ করা হয়।

এদিকে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই দিন ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা কর্মসূচির শুরু আগে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় এলাকায় জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আযমসহ দলটির ৮-১০ নেতাকর্মী আহত হন। এর পরপরই পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

কিশোরগঞ্জেও পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা সহকারে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা এলাকা পার হওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েন বিএনপির নেতাকর্মীরা।
প্রতিবাদে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের সংঘর্ষ বেধে যায়। শহরের আখড়া বাজার থেকে রথখলা এলাকা পর্যন্ত আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে চ্যানেল টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি আলম ফয়সাল ও মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার মো. আশরাফুল ইসলাম আহত হন।

এছাড়া ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিকসহ শতাধিক লোক আহত হন। বিএনপির দাবি, সংঘর্ষে তাদের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

বড় দুই দলের পাল্টা-পাল্টি কর্মসূচি, সংঘাত ও সংঘর্ষ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খাঁন বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিদিনই বাড়ছে। এতে করে সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। তবে বিএনপি আন্দোলন করে সফল হবে বলে আমি মনে করি না।

তিনি বলেন, নির্বাচন হবে। সেই নির্বাচন যদি ফেয়ার না হয় তা হলে দেশে বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে। তখন আমাদের দেশে সাধারণত যা হয় তাই হবে।

আ.লীগ-বিএনপি মুখোমুখি, সংঘাত ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গদি রক্ষা এবং গদি দখলের জন্য দুই দল (আওয়ামী লীগ,বিএনপি) মারমুখি অবস্থানে। তাদের এই লড়াই চরদখলের মতো। গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে একটি তামাশায় পরিণত করা হয়েছে। জন সাধারন এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর কারো কোনো আস্থা নেই। জনগণ এখন সব কিছু থেকে নিরাপদে থাকতে দূরে থাকছে।

তিনি বলেন, বর্তমান সংকট দেশকে অনাকাঙ্খিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এধরনের সংকট প্রথম শুরু হয় ১৯৭৫ সালে, দ্বিতীয় সংকট শুরু হয় ১৯৮০ এবং ৮২ সালে। এরপর ২০০৭ এবং ২০০৮ সালেও সংকট হয়। ২০১৮ সালের পরে যে সংকট সৃষ্টি হয়েছে তার অনাকাঙ্খিত ফলাফল বছরের শেষে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এই সংকটের কারণে জনগণকে র্দুভোগ পোহাতে হবে। রক্তক্ষয়ী সংঘার্ষ সারাদেশে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর