বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইইউ’র আকাশসীমায় বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪১৪ সময় দেখুন
ইইউ’র আকাশসীমায় বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর আকাশসীমায় বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর  এয়ারলাইন্সগুলোকে বেলারুশের আকাশসীমায় প্রবেশ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিবিসির।

সাংবাদিক রোমান প্রোতাসেভিচেকে আটক করতে গত ২৩ মে গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে যুদ্ধবিমান পাঠিয়ে অবতরণ করতে বাধ্য করে বেলারুশ। পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রায়ানএয়ারের বিমানটি ছিনতাইয়ের অভিযোগ আনে।  এ ঘটনার পরপরই ইইউ বেলারুশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর অংশ হিসেবে এবার বেলারুশের বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ।

শুক্রবার (৪ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিতি ইইউর সদর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, বেলারুশের কোনো বিমান আকাশসীমায় প্রবেশ, বিমানবন্দর ব্যবহার করে উড্ডয়ন বা অবতরণে অনুমতি না দেওয়ার জন্য সদস্য দেশগুলোকে বলা হয়েছে।

উল্লেখ্য, বেলারুশের জাতীয় উড়োজাহাজ বেলভিয়া প্যারিস, বার্লিনসহ ইউরোপের প্রায় ২০টি শহরে ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল অ্যাজেন্সি ইউরোকন্ট্রলের তথ্যমতে, বেলারুশের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন অন্তত ৪০০টি যাত্রীবাহী বিমান চলাচল করে।

প্রসঙ্গত, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে দেশটি শাসন করছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে তার সরকার। ২৬ বছর বয়েসি সাংবাদিক, ব্লগার রোমান প্রোতাসেভিচে প্রেসিডেন্ট লুকেশেঙ্কোর কঠোর সমালোচক। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে বেলারুশে। ২০১৯ সাল থেকে তিনি বেলারুশ ছেড়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাস করছিলেন।

গত মাসে রোমান প্রোতাসেভিচেকে বহন করা একটি বিমান গ্রিস থেকে আরও ১৭১ জন যাত্রী নিয়ে লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে যাচ্ছিল। কিন্তু এফআর-৪৯৭৮ ফ্লাইটটিকে বোমা আতঙ্ক দেখিয়ে যুদ্ধবিমান পাঠিয়ে লিথুনিয়া সীমান্তে পৌঁছার আগেই পূর্ব দিকে ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নিয়ে আসা হয়।

সে সময় রায়ানএয়ারের এক বিবৃতিতে বলা হয়, বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে কাছের মিনস্ক বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়েছিল।

কিন্তু, ফ্লাইটরাডার১২৪ ওয়েবসাইট থেকে দেখা যায়, লিথুয়ানিয়া পৌঁছানোর আগে উড়োজাহাজটি পূর্বে মিনস্কের দিকে ঘুরে যাচ্ছে। বিমানটি মোড় নেওয়ার ওই জায়গাটি থেকে গন্তব্যস্থল ভিলনিয়াসই বেশি কাছে ছিল।

রায়ানএয়ার জানায়, মিনস্ক বিমানবন্দরে তল্লাশির পর কিছু পাওয়া যায়নি। পাঁচ ঘণ্টা পর বিমানটিকে উড্ডয়নের জন্য ছেড়ে দেওয়া হয়। তবে পরে জানা যায়, সাংবাদিক রোমান প্রোতাসেভিচে ও তার বান্ধবীকে মিনস্ক বিমানবন্দরে আটক করা হয়েছে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর