বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে ন্যাটোতে টানা অপরাধ: ল্যাভরভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
ইউক্রেনকে ন্যাটোতে টানা অপরাধ: ল্যাভরভ


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে রাশিয়া প্রতিবেশী দেশটিতে আক্রমণ করেনি বলেও দাবি করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) মস্কোতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি। কারণ, আমাদের কাছে পশ্চিমাদের বোঝানোর আর কোনো উপায় ছিল না যে, ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনা একটি অপরাধমূলক কাজ।’

এ সময় ল্যাভরভ দাবি করেন, ‘আমরা ইউক্রেন আক্রমণ করিনি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর অল্প কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর মধ্যে বিবিসিকে গত কাল এই সাক্ষাৎকার দিলেন তিনি।

ইউক্রেনে প্রায় চার মাস ধরে চলা রুশ বাহিনীর আক্রমণের কারণে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর লাখ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর