বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনীয় মিসাইলে ৪০ যুদ্ধবন্দী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৭১ সময় দেখুন
ইউক্রেনীয় মিসাইলে ৪০ যুদ্ধবন্দী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনীয় সেনাদের ছুঁড়া মিসাইলের আঘাতে ৪০ ইউক্রেনীয় যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দোনেস্ক অঞ্চলে রুশ সেনাদের হাতে বন্দী রয়েছে বহু ইউক্রেনীয় সেনা। এসব যুদ্ধবন্দীদের মধ্যে ইউক্রেনের কট্টরপন্থী আজব ব্যাটেলিয়নের সদস্যও রয়েছেন। যুদ্ধবন্দীদের বেশিরভাগই মারিউপোল থেকে বন্দী হয়েছিলেন। তবে দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের ছুঁড়া মিসাইলের আঘাতে এদের ৪০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন।

ইউক্রেনীয় সেনারা মার্কিন নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এইচআইএমএআরএস ব্যবহার করে দোনেস্কে মিসাইল ছুঁড়েছিল বলে দাবি করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। এসব মিসাইল দোনেস্কের ওলেনিভকায় আঘাত হানে। ওই এলাকার একটি কারাগারে ইউক্রেনীয় সেনারা বন্দী ছিলেন। মিসাইল হামলায় কারাগারের ৮ কর্মী আহত হয়েছেন।

রুশপন্থী দোনেস্ক অঞ্চলের মুখপাত্র দানিল বেজসোনোভও একই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার ওলেনিভিকা শহরে যুদ্ধবন্দীদের কারাগারে ইউক্রেনের মিসাইল আঘাত হানে। এতে ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী প্রাণ হারিয়েছেন। তবে আহতের সংখ্যা ১৩০ বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর