বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দর বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


রাশিয়ায় ইউক্রেনের টানা ড্রোন হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

রোববার (২০ জুলাই) ঘটা এই হামলার কারণে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ২৭টি ড্রোন।

দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। হামলার কারণে সেখানকার ১৩০টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো কমপক্ষে ১০ বার বন্ধ রাখতে হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ছোড়া অন্তত ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর ফলে মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর