বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের প্রতি জোরাল সমর্থন বাইডেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
ইউক্রেনের প্রতি জোরাল সমর্থন বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রনের যুদ্ধের এক বছরের মাথায় কিয়েভের প্রতি পুনরায় জোরাল সমর্থন ব্যক্ত করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পোল্যান্ডে ন্যাটো মিত্র দেশগুলোর নেতাদের এক সভায় এই সমর্থন ব্যক্ত করেন তিনি। এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আলজাজিরা।

এর আগে, গত সোমবার (২০ ফেব্রুয়ারি) অশ্চর্যজনকভাবে কিয়েভে সফরে যান। এমন দিন তিনি এই সফর করেন যখন রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ দ্বিতীয় বছরে পা দিল।

জো বাইডেন বলেন, ‘এক বছর আগে কিয়েভের পতনের জন্য বিশ্ব প্রস্তুত ছিল। কিন্তু আজ বলতে পারি, কিয়েভ শক্তিশালী, কিয়েভ গর্বিত, এটি শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি স্বাধীন।’

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে দেখা করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা বলেন। পশ্চিমা নেতাদের মধ্যে কিয়েভের জন্য শক্তিশালী সমর্থনের একজন হিসেবে পরিচিত আন্দ্রেজ ডুদা।

গত সোমবার ইউক্রেনে একটি অঘোষিত সফরের পর এই বক্তব্য দেন জো বাইডেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দ্বারা পরিচালিত নয় এমন কোনো রণক্ষেত্রে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেনের সঙ্গে দীর্ঘতম সীমান্ত রয়েছে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের। এটি অস্ত্র সরবরাহ এবং শরণার্থীদের জন্য বাইরে যাওয়ার প্রধান পথ। পোল্যান্ডের নিরাপত্তা এবং সেখানে ন্যাটোর সম্পদ বৃদ্ধির বিষয়ে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর