বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Border 2 Box Office Day 13: Sunny Deol-Varun Dhawan Film Dips, India Total Hits ₹290 Cr | Bollywood News ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে ছরওয়ারের সম্পৃক্ততার প্রমাণ আছে’ T20 WC warm-up: Ishan Kishan secures opening spot as India crush South Africa by 30 runs | Cricket News পাহাড়ি জনপদের দুর্ভোগ নিরসনে বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স, শতভাগ বিদ্যুতায়ন ও আধুনিক সড়ক নির্মাণের প্রতিশ্রুতি: গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার কালিয়াকৈরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার টাঙ্গাইল-২ আসনে ধানের শীষ প্রতীকে সালাম পিন্টুর নির্বাচনী জনসভা ৬টি এয়ারগানসহ গুলি উদ্ধার কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা কুলাউড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার রাজশাহী-২ আসনের ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

ইউক্রেনের বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ সময় দেখুন
ইউক্রেনের বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২


ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে চালানো ওই ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

একই দিনে প্রসূতি হাসপাতাল ও আবাসিক ভবনেও হামলার খবর এসেছে। যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, খনি শ্রমিকদের বহনকারী ওই বাসে রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে।

রোববার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস শমিহাল এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘রোববার শত্রুপক্ষ দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিষ্ঠুর ও পরিকল্পিত হামলা চালিয়েছে’।

তিনি আরও জানান, ‘এই সন্ত্রাসী হামলায় ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।’

পুলিশ জানায়, হামলাটি দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের তেরনিভকা শহরে ঘটে। রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানালা ভাঙা ও আগুনে পুড়ে যাওয়া একটি বাস সড়ক থেকে ছিটকে পড়েছে।

ইউক্রেনের জ্বালানি কোম্পানি ডিটিইকে এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত সবাই তাদের কর্মী ছিলেন। তারা কাজের শিফট শেষ করে বাসে করে ফিরছিলেন।

এর আগে, রোববারই আঞ্চলিক কর্মকর্তারা জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে একটি প্রসূতি হাসপাতাল ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন আহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর