বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ৬৮ (আটষট্টি) জন নেতা-কর্মী গ্রেফতার সীমান্তে পুশ-ইনের প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি ঘোষণা India Women vs England Women Live Score, 3rd T20I Ram Charan’s Fan Scares Janhvi Kapoor At Peddi Event; Shilpa Shinde Reacts To Harassment Allegations | Bollywood News

3-0-what-the-next-generation-of-the-internet-will-mean | WEB 3.0 : আসছে নতুন প্রজন্মের ইন্টারনেট, Web 3.0 কী? কী ভাবে কাজ করবে ? – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫২৭২ সময় দেখুন
3-0-what-the-next-generation-of-the-internet-will-mean | WEB 3.0 : আসছে নতুন প্রজন্মের ইন্টারনেট, Web 3.0 কী? কী ভাবে কাজ করবে ? – News18 Bangla


Web 3.0: নতুন জেনারেশনের কাছে জনপ্রিয় হয়ে উঠতে চলেছে WEB 3.0! এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। WEB 3.0 আসলে ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম বলা যায়। মনে করা হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারনেট এমন হবে যাতে তা চালাতে কারও অনুমতির প্রয়োজন হবে না। যে কোনও মানুষ যে কোনও সার্ভিস ব্যবহার করতে পারবেন। এর লক্ষ্যই হল ইন্টারনেট ব্যবহারকে আরও স্বায়ত্তশাসিত এবং আধুনিক করে তোলা।

খুব সহজ করে বললে, এই যে আমরা এখন কোনও তথ্য জানতে গেলেই গুগলের শরণাপন্ন হই, (দুনিয়ার বেশির ভাগ মানুষ গুগলকেই তাঁদের মাধ্যম হিসাবে বেছে নেন) সেটা আর করতে হবে না। উল্টো দিকে গুগলের মতো এই সব অ-সরকারি সংস্থাও আমাদের যে কোনও তথ্য সংরক্ষণ করে রাখতে বা পরে ব্যবহার করতে পারে, সেটাও আর সম্ভব হবে না। তখন সব কিছু হবে ব্লকচেন।

কিন্তু ঠিক কেমন হতে পারে এই নতুন প্রজন্মের ইন্টারনেট তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। তবু, আমাদের দেশে কেমন হতে পারে ভবিষ্যৎ? দেখে নেওয়া যাক।

আরও পড়ুন – ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? আর ভয় নেই ! এই নিয়ম জানা থাকলে কেউ ধরতে পারবে না আপনাকে

আরও পড়ুন – আইফোনের ব্যাটারির সমস্যায় জেরবার? রইল মুশকিল আসানের পথ!

ভারতে কোন জায়গায় দাঁড়িয়ে WEB 3.0 –

রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ইনভেস্টররা ভারতের WEB 3.0 স্টার্টআপের জন্য কোটি কোটি ডলার খরচ করতে রাজি। কারণ এ দেশে রয়েছে তার উপযুক্ত ইকোসিস্টেম। ভারতে রয়েছে প্রায় ৪ মিলিয়ন ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ টেকনোলজি অপারেটর এবং WEB 3.0 কমিউনিটি। একের পর এক বিনিয়োগকারী এই WEB 3.0 স্টার্টআপে কাজ করার বিষয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। গত সপ্তাহে কয়েনবেস ভেঞ্চার (Coinbase Ventures) ভারতে WEB 3 স্টার্টআপ নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করে। একই সঙ্গে সেখানে প্রায় ১ মিলিয়ন ডলার পুরস্কারের কথা ঘোষণা করা হয়। ইউএই (UAE) বেসড ভেঞ্চার ক্যাপিট্যাল ফার্ম সিফার ক্যাপিট্যাল (Cypher Capital) ১০০ মিলিয়ন ডলারের ব্লকচেন ফান্ডের প্রায় ৪০ শতাংশ ভারতের ক্রিপ্টো এবং ব্লকচেন ফার্মে বিনিয়োগ করেছে। আমেরিকা ভিত্তিক সংস্থা জেনারেল ক্যাটালিস্ট, জানিয়েছে ওয়েব ৩-কে তার মূল বিনিয়োগ ক্ষেত্র হিসেবে ধরে তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আশাবাদী।

ওয়াকিবহাল মহলের দাবি WEB ১.০-র ক্ষেত্রে যে সুযোগ ভারতের হাতছাড়া হয়েছিল সে সুযোগ এ বার সোনায় আবাদ করতে পারে এ দেশকে। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই ভারতে WEB ৩ স্টার্টআপ গড়ে তোলায় আগ্রহী। তারা বিভিন্ন ধরনের ক্রিপ্টো এবং ব্লকচেনে বিনিয়োগ করা শুরু করেছে। মনে করা হচ্ছে আগামী দিনে ভারতে WEB 3.0 হয়ে উঠতে পারে গেম চেঞ্জার।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Internet, Web 3.0



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom