বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৭৫ সময় দেখুন
ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে আরও অস্ত্র-গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে সহযোগিতার আশ্বাস দেওয়ার পর কিয়েভে অস্ত্র পাঠানোর এই নতুন ঘোষণা দেন বাইডেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, ইউক্রেনে আরও ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে থাকবে কামান, জাহাজ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, কামানের গোলা ও অত্যাধুনিক রকেট ব্যবস্থা। যুদ্ধে ইতোমধ্যে এই রকেট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন।

এর আগে, জেলেনস্কির সঙ্গে ফোনালাপে জো বাইডেন বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে আছে। গণতন্ত্র রক্ষায় লড়ছে ইউক্রেন। তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সাহায্য চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

এদিকে, প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে আরও সাড়ে ২২ কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়া হবে। মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ থেকে খাদ্য, সুপেয় পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি নিত্যপণ্য পাঠানো হবে বলে জানান বাইডেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর