বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে মিসাইলবর্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
ইউক্রেনে মিসাইলবর্ষণ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের দুই দিন পর সোমবার (১০ অক্টোবর) সকালে ইউক্রেনে মিসাইল বর্ষণ করে রুশ সেনারা। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ মিসাইল হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাজধানী কিয়েভ, ডনপ্রে এবং জাপোরোজিয়ে শহরে মিসাইল হামলার ঘটনা তুলে ধরেন। লভিভ, খারখিভ এবং ওডেসার স্থানীয় কর্মকর্তারাও জানিয়েছেন যে তাদের শহরে মিসাইল পড়েছে।

কিয়েভে সরকারি এলাকায় অবস্থিত ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এর সদর দফতরের কাছে হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শহরের কর্মকর্তারা জানিয়েছেন, মিসাইল হামলায় মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। স্টেশনগুলো এখন বেসামরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে পুতিনের সমালোচনা করে বলেছেন, পুতিনের একমাত্র কৌশল হলো শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া। কিন্তু পুতিন ইউক্রেনকে ভাঙতে পারবেন না। পুতিন একজন সন্ত্রাসী, তার ভাষা হলো ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন- 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর