বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনে মিসাইল কারখানা ধ্বংস করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৩২ সময় দেখুন
ইউক্রেনে মিসাইল কারখানা ধ্বংস করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত একটি মিসাইল কারখানা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে কারখানাটিতে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। রাশিয়ার ভূখণ্ডে হামলা বন্ধ না করলে কিয়েভে এরকম আরও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ভিজার সামরিক কারখানা ধ্বংস করতে একটি রুশ সামরিক বিমান ব্যবহার করা হয়। ওই কারখানায় বিমান ও জাহাজ বিধ্বংসী মিসাইল তৈরি করে ইউক্রেন।

এর আগে, বৃহস্পতিবার রাশিয়ার বেলগরোদ ও ব্রিনস্ক অঞ্চলে মিসাইল হামলা চালায় ইউক্রেন। এই দুই অঞ্চলে ইউক্রেনীয় মিসাইল হামলায় ৮ রুশ নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। মূলত, ইউক্রেনের হামলার জবাবে কিয়েভের উপকণ্ঠে ওই মিসাইল কারখানায় হামলা করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেন, রুশ ভূখণ্ডে হামলা না থামালে কিয়েভে আরও মিসাইল নিক্ষেপ করবে তার দেশ। এর আগে গত বুধবারও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন এই রুশ কর্মকর্তা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর