শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32

ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য শোলৎজকে জানালেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৯২ সময় দেখুন
ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য শোলৎজকে জানালেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজকে ইউক্রেন সামরিক অভিযানের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৪ মার্চ) এক ফোনালাপে দুই নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস নিউজ এ খবর প্রকাশ করেছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, নেতারা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। প্রেসিডেন্ট পুতিন ডনবাসের নাগরিকদের রক্ষার জন্য বিশেষ সামরিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার নীতিগত পন্থা সম্পর্কে চ্যান্সেলর ওলাফ শোলৎজকে অবহিত করেছেন। এছাড়া ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তিনি। পুতিন জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার এসব লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

ক্রেমলিনের ওই বিবৃতিতে বলা হয়, ফোনালাপে জার্মান চ্যান্সেলর ইউক্রেনে সক্রিয় যুদ্ধ এবং সামরিক-বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলরকে স্মরণ করিয়ে দিয়ে জানান, পশ্চিমারা ৮ বছর ধরে ডনবাস প্রজাতন্ত্রের বাসিন্দাদের উপর কিয়েভের অত্যাচারের বিষয়ে অন্ধ ছিল। পুতিন জানান, ইউক্রেন সরকারের অভিযানে গত ৮ বছরে ডনবাসে কয়েক হাজার শিশুসহ প্রায় ১৪ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom