বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য: এরদোগান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য: এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়ার যোগ্য দেশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। শনিবার (৮ জুলাই) তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

এরদোগান বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য।’ রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন এরদোগান।

শনিবার এরদোগান ও জেলেনস্কি বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন। এসময় এরদোগান বলেন, ‘যুদ্ধে আমরা ৫০০তম দিনের দিকে যাচ্ছি। ইউক্রেনের জনগণ তাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করছে। যে মুহূর্ত থেকে সংঘাতের বিপদ দেখা দিতে শুরু করেছে, আমরা তা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি।’

এরদোগান বলেন, ‘তুরস্ক আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য সবচেয়ে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি একটি বিষয়ের উপর আবার জোর দিতে চাই: একটি ন্যায়সঙ্গত শান্তির কোনো বিকল্প নেই। সব পক্ষের মধ্যে বোঝাপড়ার পার্থক্য থাকা সত্ত্বেও যত তাড়াতাড়ি সম্ভব শান্তির সন্ধানে ফিরে আসা আমাদের সবচেয়ে আন্তরিক ইচ্ছা। আলোচনা করে শান্তি স্থাপন করলে কোনো পক্ষই আসলে পরাজিত হয় না।’

এরদোগানের সঙ্গে কৃষ্ণ সাগরে শস্য পরিবহনে চুক্তি নবায়নসংক্রান্ত আলোচনা করতে তুরস্ক সফর করছেন ভলোদিমির জেলেনস্কি। এরদোগান জানিয়েছেন, আগামী আগস্টে তুরস্ক সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো জানিয়েছে, জেলেনস্কির তুরস্ক সফরের দিকে নজর রাখছে তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর